× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববিদ্যালয়ের দাবিতে সচিবালয়ে অনশনে তিতুমীর শিক্ষার্থীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ২০:৪৩ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪ ২০:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের দাবিতে সচিবালয়ে অনশনে বসেছেন কলেজটির ১৪ শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণে আশ্বাস না পাওয়ায় সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে তারা সচিবালয়ের করিডোরে অনশন শুরু করেন।

এদিকে তাদের অনশনের খবরে কলেজটির শিক্ষার্থীরা ফের রাজধানীর মহাখালীতে অবস্থিত কলেজের সমনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সোমবার রাত ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ চলমান রয়েছে।

শিক্ষার্থীদের এই অবরোধের কারনে মহাখালীর আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী রাস্তার দুই পাশেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কে আটকে থাকা যাত্রীরা আবারও ভোগান্তিতে পড়েছেন। 

এর আগে বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে বিকাল ৪টা তারা অবরোধ শেষ করেন।বৈঠকের পর সন্ধ্যায় কোনো ইতিবাচক ফল না আসায় সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা নতুন করে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা