× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪ ১২:৫৮ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪ ১৩:০২ পিএম

আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রবা ফটো

আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রবা ফটো

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ফের সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাখালী রেললাইনের ওপর শিক্ষার্থীরা অবস্থান নিলে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে মহাখালী এলাকায় চরম যানজট দেখা গেছে। ভোগান্তিতে পরেছেন যাত্রীরা।

এ সময় শিক্ষার্থীরা তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে, সড়ক পথ অবরোধ থাকায় বনানীর সঙ্গে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দুপাশে বাড়ছে যানবাহনের সারি। 

এরআগে, গত অক্টোবর মাসের ২৪ তারিখেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তারা। এতে মহাখালীসহ আশেপাশের এলাকাগুলোতে যানজটের সৃষ্টি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা