× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরিতে আবেদন ফি কমছে, শিগগিরই আদেশ জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ২১:১৫ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ২১:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে আবেদনের ফি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পন্ন করে এ বিষয়ে দ্রুতই আদেশ জারি করবে সরকার। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 

ক্রীড়া উপদেষ্টা তার পোস্টে জানিয়েছেন, ‘চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসেসমেন্ট শেষে জারি হবে সরকারি আদেশ।’

এর আগে চাকরিতে আবেদনের ফি কমানোর জন্য দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি গ্রহণযোগ্য নয়।

ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, এগুলো বেকারদের সঙ্গে প্রহসন। চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে। এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা