× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহি-মোতাহের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ২২:২৫ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ২২:২৯ পিএম

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহি-মোতাহের

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নয়টি পদে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোতাহের হোসেন।

সোমবার (১১ নভেম্বর) বিকল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম এই নতুন কমিটি ঘোষণা করেন।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং সাবেক সভাপতি মাহবুব রনি।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে দ্য নিউ নেশন পত্রিকার মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের মাহাদী হাসান, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের মো. শোয়াইব আহমেদ, দপ্তর সম্পাদক ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম এবং কালবেলার জাফর আলী, (তারা উভয়ে সমান ভোট পাওয়ায় ৬ মাস করে দায়িত্বে থাকবেন), কার্যনির্বাহী সদস্য হিসেবে কালের কণ্ঠের মনজুর হোসাইন মাহি, আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম, ভোরের কাগজের রাফিউজ্জামান লাবিব নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম নির্বাচিত নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বৈরাচার সরকার বিগত ৩ নির্বাচনে সবাইকে ভোটের অধিকার ক্ষুন্ন করেছিল। সেখানে সাংবাদিক সমিতি সবসময় গণতন্ত্রের চর্চা করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের দলীয় মতাদর্শ থাকতেই পারে কিন্তু তা যেন আমাদের লেখনীতে ফুটে না ওঠে। আমি আশা করি, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সমিতির সবাই দল-মত নির্বিশেষে কাজ করবে।

ডুজা সভাপতি মহিউদ্দিন মোজাহিদ মাহি কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতদের সাথে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ডুজা সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, আজকে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দুর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা