প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২১:০১ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২১:০৩ পিএম
বাংলাদেশ ডিবেটিং কাউন্সিল এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ডিবেট ক্লাবের আয়োজনে বিডিসি-এনএসইউ প্রো-এমস সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনে দেশের সেরা বিতার্কিকরা তাদের বুদ্ধিবৃত্তিক কলা-কৌশল চর্চার মাধ্যমে প্রাণবন্ত করে রাখেন এনএসইউ ক্যাম্পাস।
রবিবার (১০ নভেম্বর) এনএসইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগীতার
ফাইনাল রাউন্ড ও সামপনী উৎসব। এবারে এই বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের সদস্যরা
হলেন- রাফিউস শাফিন, ইরসিয়া নাওয়ার, নাজিফা নাওয়ার ও রুদ্র নীল ভট্টাচার্য। রানার্স
আপ দলের সদস্যরা হলেন- সাজিদ খন্দকার, কাজি জুয়াইরিয়া, রাইয়ান হাসান, এবং সাজিদ সাদমান।
বিতর্কটির শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন সাজিদ খন্দকার। শ্রেষ্ঠ এমস ক্যাটাগরি বিতার্কিক
হয়েছেন কাজি জুয়াইরিয়া।
প্রতিযোগিতার শুরুতে ছিল পাঁচটি রোমাঞ্চকর রাউন্ড, যেখানে
প্রতিযোগীরা সুচিন্তিত যুক্তি উপস্থাপন ও প্রজ্ঞাবান যুক্তিখন্ডণ প্রদর্শন করে বিচারক
এবং দর্শকদের মুগ্ধ করেছেন। মোশন কমিটির নির্ধারিত বিষয়বস্তুগুলো সামাজিক, রাজনৈতিক
ও অর্থনৈতিক প্রসঙ্গ নিয়ে গভীর ভাবনার সৃষ্টি করেছে, যা বিতার্কিকদের সৃজনশীল ও সমালোচনামূলক
চিন্তায় উদ্বুদ্ধ করেছে। চরম উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতা সেমিফাইনাল এবং মাধ্যমে
শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেনÑবিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুর রব খান, ফ্যাকাল্টি অ্যাডভাইজর সাইয়েদ আবদুল্লাহ ও সিনিয়র লেকচারার ওমর নাসিফ আবদুল্লাহ।