× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেরোবির নতুন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ২২:৪৭ পিএম

 নতুন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ। ছবি: সংগৃহীত

নতুন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের নতুন রেজিস্ট্রার পদে যোগদান করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ডেপুটি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ। বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্তক্রমে গঠিত সার্চ কমিটির সুপারিশে তাকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) তিনি উক্ত পদে যোগদান করেছেন।

ড. মো. হারুন-অর-রশিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ হতে স্নাতক ও  স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি একই বিভাগ হতে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এদিকে রেজিস্ট্রার হিসেবে যোগদান করে বিকালে সিন্ডিকেট রুমে নবনিযুক্তি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, সাবেক রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রামাণিক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা