× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবির ছাত্রী হলে ঢুকে গোপনে ভিডিও করছিল যুবক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২২:০৫ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২২:০৭ পিএম

চবির ছাত্রী হলে ঢুকে গোপনে ভিডিও করছিল যুবক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলে গোপনে ভিডিও করার সময় আব্দুর রহিম নামে এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

শনিবার (২ অক্টোবর) দুপুরের দিকে শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত আব্দুর রহিমের বাড়ি নোয়াখালী জেলায়। সেখানকার স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তিনি। আটকের সময় তার কাছ থেকে ৯টি সিম উদ্ধার করা হয়েছে।

জানা যায়, শেখ হাসিনা হলের প্রহরী মোটরের সুইস অন করতে হলের ভেতরে প্রবেশ করে। এই ফাঁকে হলে প্রবেশ করে অভিযুক্ত আব্দুর রহিম। পরে হলের দ্বিতীয় তলায় উঠে বুক পকেটে ক্যামেরা অন করে ভিডিও করতে থাকেন তিনি। এ সময় হলের কয়েকজন মেয়ের সন্দেহ হলে তাকে জিজ্ঞেসবাদ করে। এক পর্যায়ে ভিডিও করার বিষয়টি সামনে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দিলে তাকে হল থেকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক হলে গিয়ে ওই যুবককে আটক করি। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ইমেজের জন্য হুমকিস্বরূপ। তবে অভিযুক্তকে মুচলেকা নিয়ে তার পরিবারের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা