× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন খুবি শিক্ষক নাজমুল আহসান

খুলনা অফিস

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৮:৫৩ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৯:০১ পিএম

 অধ্যাপক ড. মো. নাজমুল আহসান। ছবি: সংগৃহীত

অধ্যাপক ড. মো. নাজমুল আহসান। ছবি: সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নাজমুল আহসান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের অধ্যাপক ছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে এবং তার নিয়োগের মেয়াদ ৪ বছর হবে। পদে থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. নাজমুল আহসান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএস সম্পন্ন করেন। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর গবেষণা করে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

এর আগে অপর এক প্রজ্ঞাপনে প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরীকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহ‌তি প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা