× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক মামুন অর রশিদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ২১:৩৪ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ২২:৩৭ পিএম

অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হলেন বেসিক সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানান হয়।

এতে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান এ বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন। তার তার পরিবর্তে প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, বেসিক সায়েন্স বিভাগকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। এ পদে দায়িত্ব পালনসূত্রে তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত সব দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি এ দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। একই সঙ্গে প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর বিবেচিত হবে।

নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, ‘জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশ আবার নব উদ্দীপনায় উজ্জীবিত হয়েছে। যার ধারাবাহিকতায় আজকের এই পরিবর্তন। আমি চেষ্টা করব বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব ন্যায্য দাবি সুনিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের প্রশাসনিক কাজ বিশেষ করে রেজিস্ট্রার ভবনের কাজ দুর্ভোগ ছাড়া সম্পন্ন করতে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা প্রয়োজন, যেন সকলে মিলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে গড়তে পারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা