× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবিপ্রবির হলের ছাদে বসে মাদক সেবন, ৪ শিক্ষার্থী আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১০:১১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাদ থেকে মাদক সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করেছেন হলের শিক্ষার্থীরা। 

শনিবার (২৬ অক্টোবর) রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বি-ব্লকের ৫ তলার ছাদের ওপর এই ঘটনা ঘটে।

অভিযুক্ত চার শিক্ষার্থী হলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাঁধন কুমার চট্টোপাধ্যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাদমান রাব্বী ও আসাদ হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের শোভন বিশ্বাস। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাতে হলে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা সিনিয়র জুনিয়র মিলে হলে পিকনিকের আয়োজন করেন। রান্না চলাকালে রাত একটার দিকে পাঁচজন ছাত্র হলের ছাদে যায় মাদক সেবন করতে। এরপর রাত দেড়টার দিকে হলের দুইজন শিক্ষার্থী মাদকের গন্ধ পেয়ে ছাদে ছুটে যান। গিয়ে দেখেন পাঁচজন ছাত্র ছাদে মাদক সেবন করছে। এরপর তাদের ধরতে গেলে নয়ন খান নামে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র পালিয়ে যায়। পরে ওই চার শিক্ষার্থীকে হলের ৪২০ নাম্বার রুমে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক সেবনের অভিযোগটি স্বীকার করেন।

স্থাপত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুস শাকুর রিফাত বলেন, ‘আমি এবং আমার রুমমেট মাদকের গন্ধ পেয়ে হলের ছাদে ছুটে যাই। গিয়ে দেখি ওরা মাদক সেবন করছেন। সেখানে আমরা মাদকের সরঞ্জামাদিসহ ওদেরকে ধরতে পারি। ওদেরকে মাদক সেবন করতে দেখে আমরা হলের আরো ছাত্রদের ছাদে ডেকে আনি এবং হলের ৪২০ নাম্বার রুমে নিয়ে যাই। তবে এরমধ্যে একজন ছাত্র পালিয়ে যায়। এরপর আমরা হল প্রশাসনকে বিষয়টি অবগত করি।’

হলের সহকারী প্রোভোস্ট আল-ফাহাদ ভূঁইয়া বলেন, ‘আমি পুরো ঘটনা শুনেছি। ওরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছে। সকালে ক্যাম্পাস খুললে আমি হল প্রভোস্টকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা