বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ০০:৪৪ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১০:৪৮ এএম
জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এনেছে সংগঠনটি। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে জবি শাখা ছাত্রশিবিরের এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
এতে সভাপতি হিসেবে আছেন মো. ইকবাল হোসেন শিকদার, সেক্রেটারি মো. আসাদুল ইসলাম। কমিটিতে অন্য সদস্যরা হলেন অফিস সম্পাদক মো. রিয়াজুল ইসলাম; বিজ্ঞান, গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক নাজমুল হক, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহীম আলী, বায়তুলমাল সম্পাদক মো. শাওন সরদার, দাওয়াহ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাঈন উদ্দিন; স্কুল, বিতর্ক ও তথ্যপ্রযুক্তি সম্পাদক নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক মো. মাসুম বিল্লাহ, ছাত্র আন্দোলন ও শিক্ষা সম্পাদক শাহিন আহমেদ, এইচআরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মোহাম্মদ জাহেদ, আইন সম্পাদক মো. সোহাগ আহমেদ।