× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববিদ্যালয় থেকে ‘অফ ডে’ কালচারকে আমরা জাদুঘরে পাঠাতে চাই: চবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৯:৪৫ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৯:৫৪ পিএম

বিশ্ববিদ্যালয় থেকে ‘অফ ডে’ কালচারকে আমরা জাদুঘরে পাঠাতে চাই: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ‘আমাদের উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বিশ্ব র‌্যাংকিংয়ে তালিকাভুক্তির মর্যাদা পেতে এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে তাদের প্রকাশিত গবেষণা ও প্রকশনার ডাটা আপডেট করতে হবে। আমরা সম্মিলিতভাবে এক পরিবার। বিশ্ববিদ্যালয় থেকে ‘অফ ডে’ কালচারকে আমরা জাদুঘরে পাঠাতে চাই। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।’

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকদের সঙ্গে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এসব কথা বলেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে একাডেমিক কার্যক্রমের সিলেবাস যুগোপযোগী এবং সভাপতি ও পরিচালকদের অফিসে একাডেমিক অভিযোগ বক্স খোলার পরামর্শ দেন। 


তিনি আরও বলেন, ‘সভাপতি ও পরিচালকরাই হচ্ছে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটের প্রাণশক্তি। এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার উন্নত পরিবেশ সমুন্নত রাখতে শিক্ষা, গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ের কাতারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থান সুদৃঢ় করতে সব মহলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার উন্নত পরিবেশ সমুন্নত রাখতে শিক্ষা, গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে উপাচার্য বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দকে একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের আইনকানুন সমুন্নত রেখে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। 

সভায় বক্তব্য দেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্ল্যা পাটওয়ারী ও চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।


এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা