× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা আর গুচ্ছের মত দীর্ঘ ভর্তি প্রক্রিয়ায় থাকতে চাই না : কুবি ভিসি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৬:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি প্রক্রিয়া থেকে বের হয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সোমবার (২১ অক্টোবর) প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, ‘ইউজিসিতে উপাচার্যদের মিটিংয়ে গুচ্ছের বিষয়টি আমি স্পষ্টভাবে আলোচনা করেছি। দায়িত্ব গ্রহণের পরই ইউজিসিকে জানিয়েছি যে, আমরা আর গুচ্ছের মত দীর্ঘ ভর্তি প্রক্রিয়ায় থাকতে চাই না। সামনের বছর গুচ্ছের ভর্তি প্রক্রিয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে না। তাছাড়া ইতোমধ্যে আমি এই বিষয়ে সকল ডিনদের সঙ্গেও আলোচনা করেছি।’

তিনি আরও বলেন,  ‘এই প্রক্রিয়ায় যে পরিমাণ সময়ক্ষেপণ হয় আমরা এখানে থাকব না। নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চাই। তবে ইউজিসির অফিসিয়াল সিদ্ধান্ত কী আসবে জানি না। কতদিন পর সিদ্ধান্ত আসবে সেটাও জানি না।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা