× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দফা দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৪:৫৩ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৬:২১ পিএম

সাইন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা। প্রবা ফটো

সাইন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা। প্রবা ফটো

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এতে এ দুটি মোড়ের সংযুক্ত সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। 

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে তারা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছিলেন। 

শিক্ষার্থীরা জানান, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো কমিটি বা কমিশন করে দেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করবেন। 

সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত মোড়ে দেড় শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, সাইন্সল্যাব, আজিমপুর কবরস্থানের দিকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।

অবস্থান কর্মসূচিতে বক্তৃতায় সাত কলেজ সংষ্কার আন্দোলনের ঢাকা কলেজের প্রতিনিধি আব্দুর রহমান বলেন, ‘আমরা রাস্তায় ১ মিনিটও থাকতে চাই না। বিগত সাত বছরে সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মানের  প্রতি চরম অন্যায় অবিচার করা হয়েছে।  স্মারকলিপিতে দিতে আমরা ঢাবির ভিসির কাছে গিয়েছিলাম। তিনি আমাদের বলেছেন সাত সংষ্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের সেশন জট যাতে না হয় সে বিষয়টি দেখবে। সরকার যদি দাবি মেনে  নেয় আমরা পড়ার টেবিলে চলে যাবো। সাত কলেজে পড়ে পরিতাপের বিষয় বিশ্ববিদ্যালয়ের পড়ি পরিচয় নাই, আমাদের স্বতন্ত্র পরিচয় দরকার।

তিনি আরও বলেন, ‘অনতিবিলম্বে এই মুহূর্তে দরকার। দলীয় সরকার সাত কলেজ নিয়ে ভাবিনি। উচ্চশিক্ষায় শুধু সার্টিফিকেট নিয়ে ফিরতে হয়। সেটা নিয়ে বিভিন্ন জায়গায় আবার প্রশ্ন শুনতে হয় সার্টিফিকেট আসল না নকল। রাষ্ট্র অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সাত কলেজ শিক্ষার্থীদের পিছনে ফিরার সুযোগ নেই। সমাধান করে রাজপথ ছাড়বো। দাবি মোদের একটায় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করে দেন।’

বেগম বদরুন্নেসা কলেজের সাত কলেজ সংষ্কার আন্দোলনের প্রতিনিধি আনজুমা ইসরাত ইমু বলেন, ‘সুষ্ঠু সমাধান করে দেন, আমরা রাজপথে আসবো না। গত দুইমাস দৌড়াদৌড়ি করেছি। শিক্ষা উপদেষ্টা, ঢাবি ভিসি, ইউজিসির কাছে গিয়েছি। কেউ মূল্যায়ন করলো না। দাবি না মেনে নিলে রাজপথ ছাড়বো না। আমরা যৌক্তিক দাবি দিয়েছি। আমরা শিক্ষার বৈষম্যের বিরুদ্ধে বলছি।’

সাত কলেজ আন্দোলনের সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি জাকারিয়া বারি সাগর বলেন, ‘আমরা সবাইকে জানিয়েছি। কেউ আমাদের দাবির পাত্তা দিলো না। আমরা  নিয়মতান্ত্রিক উপায়ে দাবি জানিয়েছিলাম। কিন্তু দেখলাম নমনীয়মতায় দূর্বলতা। সাত কলেজ সংষ্কারের কমিশন গঠন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। বিগত সাত বছরে ঢাবির কাছে সমস্যা নিয়ে গেলে আমাদের ক্লাস না নিয়ে রুটিন প্রকাশ করে তাদের কাজ শেষ করতো। এসব আর দেখতে চাই না। সাত কলেজকে দ্রুত সময়ের মধ্যে স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছি।’

সাত কলেজ সংষ্কারে ৩ দফা দাবি সমূহ হল:

১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু মাত্র একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।

৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনো ধরনের পরিবেশ তৈরি না হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা