× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাধ্যক্ষ নিয়োগের সম্মতি নিয়েও দেওয়া হয়নি দায়িত্ব, উপাচার্যের কাছে ব্যাখ্যা চান কুবি শিক্ষক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৯:৪৬ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ২০:৩১ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ পদে দায়িত্ব নেওয়ার জন্য রেজিস্ট্রার পরিচয়ে সম্মতি নেওয়ার পর, অন্য আরেকজন শিক্ষককে প্রাধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তিন কার্যদিবসের মধ্যে এ ঘটনার ব্যাখ্যা চেয়েছেন। সেই সঙ্গে এ ঘটনা তার জন্য অপমানজনক বলে চিঠিতে উল্লেখ করেন ওই শিক্ষক।

রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া ভুক্তভোগী ওই শিক্ষকের এক চিঠি থেকে বিষয়টি জানা যায়।

ভুক্তভোগী শিক্ষকের নাম ড. কামরুন নাহার। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন।  

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘গত ৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টায় আমাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পরিচয় দিয়ে বর্তমান রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার মোবাইলে কল করেন এবং শেখ হাসিনা হলের প্রভোস্ট (প্রাধ্যক্ষ) হিসেবে আমাকে নিয়োগের বিষয়ে মতামত জানতে চান। রেজিস্ট্রার  পরিচয়ে ফোন করায় আমি নিশ্চিত হই যে, এটি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সিদ্ধান্ত এবং আমি এতে সম্মতি প্রদান করি। কিন্তু গত ১৭ অক্টোবর জানতে পারি উক্ত পদে মোসা. শাহীনুর বেগম (সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়) শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। আমাকে প্রস্তাব দিয়ে, আমার সম্মতি নিয়ে আমার স্থানে অন্য কাউকে কেন নিযুক্ত করা হলো তার স্পষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যা পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাশা করছি। বিষয়টি আমার জন্য অত্যন্ত অপমানজনক। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি।’

প্রাধ্যক্ষ নিয়োগের বিষয়ে জানতে চাইলে ড. কামরুন নাহার বলেন, ‘আমি চিঠিতে সবকিছু উল্লেখ করেছি। নতুন করে কিছু বলার নেই।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে বার বার মোবাইলে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমরা প্রশাসন থেকে এই ব্যাপারে কয়েকজনের সঙ্গে কথা বলেছি। কথা বলা মানেই দিয়ে দেওয়া নয়। আমরা আগ্রহের ব্যাপারটি দেখার জন্য জিজ্ঞেস করেছিলাম।  জিজ্ঞেস করা মানেই দিয়ে দেওয়া নয়। উনি বাদে আরও কয়েকজন শিক্ষককে একইরকমভাবে  জিজ্ঞেস করা হয়েছিল।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা