× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবির শেখ হাসিনা হলে নতুন প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক নিয়োগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪ ২৩:৩৪ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪ ২৩:৪৮ পিএম

কুবির শেখ হাসিনা হলে নতুন প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক নিয়োগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলের নতুন প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসা. শাহীনুর বেগম। এছাড়া আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসাইন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত ড. মোসা. শাহীনুর বেগম বলেন, ‘হলের প্রভোস্ট হিসেবে আমার জায়গা থেকে মেয়েদের সার্বিক সমস্যা সমাধানের লক্ষ্যে প্রশাসনের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করব।’

ছাত্র আন্দোলনের শুরু থেকেই শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনের দাবি-দাওয়া জানিয়ে আসছে। এমনকি শিক্ষার্থীরা ‘সুনীতি-শান্তি’ নামের নতুন নামও দিয়েছে এ হলের। 

আবাসিক শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা হলের নাম পরিবর্তনে কোনও উদ্যোগ নেওয়া হবে কি না এই প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, ‘হল প্রভোস্টের দায়িত্ব নিলেও হলের নাম পরিবর্তনের কর্তৃপক্ষ আসলে আমি না। এখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন, ট্রেজারার আছেন তারা সিদ্ধান্ত নিয়ে যদি কিছু করেন তাহলে করবেন। এটা আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরই নির্ভর করবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা