× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টারের ভর্তি শুরু

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৬:১১ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৬:৪৮ পিএম

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টারের ভর্তি শুরু

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে শুরু হয়েছে স্প্রিং-২০২৩ সেমিস্টারের ভর্তি কার্যক্রম।

কোর্সগুলোর মধ্যে রয়েছেশিপিং ও মেরিটাইম সায়েন্স, বিবিএ, সিএসই, ইইই, এলএলবি, ইংলিশ, মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম এবং মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস, এমবিএ ও ইএমবিএ। স্নাতক পর্যায়ের প্রোগ্রামগুলোয় রয়েছে ৪০ শতাংশ ছাড়। মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকসে ভর্তিতে রয়েছে ২৫ শতাংশ ছাড়। তা ছাড়া ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে এমবিএ ও ইএমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) প্রোগ্রামে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপরও ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দুটি মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ–১০ রয়েছে, তারা টিউশন ফিতে শতভাগ ছাড় পাবেন।

অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আধুনিক ক্লাসরুম, ডিজিটালাইজড লাইব্রেরি ও মডার্ন ল্যাবের ব্যবস্থা রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটিতে। ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা