শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৬:১১ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৬:৪৮ পিএম
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে শুরু হয়েছে স্প্রিং-২০২৩ সেমিস্টারের ভর্তি কার্যক্রম।
কোর্সগুলোর মধ্যে রয়েছে—শিপিং ও মেরিটাইম সায়েন্স, বিবিএ, সিএসই, ইইই, এলএলবি, ইংলিশ, মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম এবং মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস, এমবিএ ও ইএমবিএ। স্নাতক পর্যায়ের প্রোগ্রামগুলোয় রয়েছে ৪০ শতাংশ ছাড়। মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকসে ভর্তিতে রয়েছে ২৫ শতাংশ ছাড়। তা ছাড়া ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে এমবিএ ও ইএমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) প্রোগ্রামে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপরও ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দুটি মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ–১০ রয়েছে, তারা টিউশন ফিতে শতভাগ ছাড় পাবেন।
অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আধুনিক ক্লাসরুম, ডিজিটালাইজড লাইব্রেরি ও মডার্ন ল্যাবের ব্যবস্থা রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটিতে। ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১।