× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার প্রকাশ্যে জবি ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪ ২১:৪৯ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৪ ২২:১৪ পিএম

এবার প্রকাশ্যে জবি ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা  সভাপতি, সেক্রেটারি ও প্রচার সম্পাদক।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে এক ফেসবুক পেজে প্রচার সম্পাদক মো. ইব্রাহীম আলীর সই করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ইকবাল হোসেনকে সভাপতি, আসাদুল ইসলামকে সেক্রেটারি এবং মো. ইব্রাহীম আলীকে প্রচার সম্পাদক বলে উদ্ধৃত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৫ -১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন ও সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল ইসলাম। 

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক প্রতিবাদলিপি দেওয়া হয়। সেখানে সভাপতি হিসেবে ইকবাল হোসেন ও সেক্রেটারি হিসেবে আসাদুল ইসলামের নাম উল্লেখ করা হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, একটি জাতীয় দৈনিকে ছাত্রশিবিরকে নিয়ে মনগড়া সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনসমূহকে অপব্যাখ্যা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সাধারণ ছাত্রদের শিবির ট্যাগ দেওয়ার যে অভিযোগ আনা হয়েছিল সেটি ছিল চরম মিথ্যাচার। আওয়ামী শাসনামলে ছাত্রশিবির ছাত্রলীগ কর্তৃক ক্যাম্পাসে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিভিন্ন সময় ভয়-ভীতি দেখিয়ে ছাত্রশিবিরের ভাইদের কোণঠাসা করে রাখা হয়েছে। মামলা হামলা দিয়ে শিবিরের জনশক্তিদের হয়রানি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখার অনেক দায়িত্বশীল ভাইয়ের অবৈধভাবে ছাত্রত্ব বাতিল করা হয়েছে এবং অনেক ভাই ছাত্রলীগের রোষানলে পড়ে অনার্স-মাস্টার্স শেষ করতে পারেননি। সুতরাং সাধারণ ছাত্রদের শিবিরের কর্মীদের দ্বারা শিবির ট্যাগ দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ অযৌক্তিক এবং প্রকাশ্য মিথ্যাচার ছিল।

সভাপতি দাবি করা ইকবাল হোসেন বলেন, ‘আমাদের এটা আসলে আত্মপ্রকাশ না, অনেক আগে থেকেই আমাদের কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারারসহ প্রশাসনের সবাই আমাদের ব্যাপারে অবগত ছিলেন। আমাদের কমিটি বছরের শুরুতেই দেওয়া হয়। বাকিরাও খুব শিগগিরই সামনে আসবে। আমরা তাদের নাম, সেশন, ডিপার্টমেন্টসহ কমিটির প্যাডে প্রকাশ করব।’

তিনি বলেন, এর আগে জবিতে ছাত্রশিবির নিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে সেগুলো মিথ্যাচার ছিল। সাধারণ ছাত্রদের ট্যাগ দিয়ে শিবির বানানো অযৌক্তিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা