× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৬ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৭ পিএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করা হয়। প্রবা ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করা হয়। প্রবা ফটো

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ও সাউথইস্ট ফার্মেসি ক্লাব। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

সভায় বক্তারা স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন। তারা ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে অব্যাহত শিক্ষা এবং উদ্ভাবনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। এছাড়াও ফার্মাসিস্টদের জন্য হাসপাতাল, ক্লিনিকাল এবং কমিউনিটি সেটিংসহ সকল ক্ষেত্রে বিশেষ করে খাদ্য এবং প্রসাধনী শিল্পে ক্যারিয়ারের সুযোগগুলো নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গী তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার ও ম্যানেজিং ডিরেক্টর তানবীর আশরাফ, টেকনিক্যাল অ্যাডভাইজর- কিউএ/কিউসি, ইউএসএআইডির প্রোমোটিং দ্য কোয়ালিটি অফ মেডিসিনস প্লাস (PQM+) প্রোগ্রাম, ইউএস ফার্মাকোপিয়াল কনভেনশন (USP), এবং অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর, ডিরেক্টর, CPDS এবং সাউথইস্ট ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের অধ্যাপকসহ অন্যান্য কর্মকর্তারা যোগদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা