× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র আন্দোলনে গুলি, নজরুল বিশ্ববিদ্যালয় কর্মকর্তার নামে মামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৩ পিএম

জাকিবুল হাসান রনি। ফাইল ফটো

জাকিবুল হাসান রনি। ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকিবুল হাসান রনিকে আসামি করে মামলা করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর কাজী মনিরুজ্জামান সোমেল নামের এক ব্যক্তি ত্রিশাল থানায় একটি অভিযোগ করলে ১২ সেপ্টেম্বর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫ ডি ধারা মোতাবেক পুলিশ মামলাটি রুজু করে। মামলায় ৮০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। জাকিবুল হাসান রনি সেই মামলার ২৯ নম্বর আসামি।

একই মামলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়েলকে (রিয়েল সরকার) ১০ নম্বর এবং সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবকে ৩০ নম্বর আসামি করা হয়েছে।

মামলার নথিতে বলা হয়, গত ৪ আগস্ট বেলা ১১টায় ময়মনসিংহ ঢাকা মহাসড়কের ত্রিশাল থানাধীন নজরুল একাডেমি গেট এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচিতে আসামিরা আগ্নেয়াস্ত্র ও ভারী অস্ত্র হাতে হামলা করে এবং বৃষ্টির মতো গুলি করতে থাকে। গুলিতে অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়। যার মধ্যে অনেকেই দৃষ্টিহীন ও বিকলাঙ্গ হয়ে পড়েছে।

মামলার পর থেকেই আত্মগোপনে আছেন আসামি জাকিবুল হাসান রনি। মামলার বিষয়ে ফোনে জানতে চাইলে জাকিবুল হাসান রনি মামলাটি মিথ্যা দাবি করেন। এ সময় প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কামরুল হাসানকে নিউজ না করার বিনিময়ে অর্থনৈতিক প্রস্তাব দেওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘তথ্য প্রমাণের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্যসহ অসংখ্যা অনিয়মের অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এ সভাপতির বিরুদ্ধে। অভিযোগ আছে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে নিজে বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়েছেন, নিজের স্ত্রীকেও কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে বাধ্য করেছেন। নিজের ভাগিনাকে বানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে তৈরি করেছেন মামা-ভাগিনা সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের যতো দুর্নীতি, অনিয়ম সংঘটিত হতো সব এই সিন্ডিকেট দ্বারাই নিয়ন্ত্রিত হতো। স্বয়ং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও এই সিন্ডিকেটের কাছে জিম্মি থাকতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা