× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুত মাইগ্রেশন চালুর দাবি আইচি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৬ পিএম

সংবাদ সম্মেলনে আইচি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে আইচি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রবা ফটো

প্রতিষ্ঠার ৬ বছরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে ব্যর্থ হওয়াসহ কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম,  দুর্নীতি করে মাইগ্রেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন রাজধানীর বেসরকারি আইচি মেডিকেল কলেজের ১৫০ শিক্ষার্থী। তারা বলছেন, সম্প্রতি প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মাইগ্রেশনের জন্য স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর অনাপত্তিপত্র দিলেও শিক্ষার্থীদের অভিযোগ, মাইগ্রেশন ঠেকাতে নানা টালবাহানা শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ।

রবিবার ( ২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কলেজটির শিক্ষার্থীরা এ দাবি জানান।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, তারা এ বছরের জুন মাস থেকে সব ধরনের শিক্ষা কার্যক্রম বর্জন করে আসছেন। তাতেও মালিক পক্ষের কোন সাড়া না পাওয়ায় তারা আগস্ট মাসে তাদের কাছে কলেজের অনুমোদনের ব্যাপারে উদাসীন কেন জানতে চান। তারা তাদের ভবিষ্যতের কথা তুলে ধরলে আইচি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কলেজের অনুমোদনের ব্যাপারে ২৮ আগস্ট অপরাগতা প্রকাশ করে। শিক্ষার্থীদের অন্য কলেজের মাইগ্রেশনে তাদের কোন আপত্তি নেই বলে জানায়।

মন্ত্রণালয় থেকে মাইগ্রেশনের জন্য তাদের কাছে বিভিন্ন ডকুমেন্ট চাইলে তারা যথাসময়ে তা জমা দিয়েছেন। কিন্তু অতি সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ উদাসীনতা শুরু করেছে। গুটিকয়েক শিক্ষক বিভিন্ন প্রলোভন দেখিয়ে মাইগ্রেশনকামী শিক্ষার্থীদের কলেজে রাখার প্রচেষ্টা শুরু করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী ইফ্ফাত জাহান বলেন, ২০১৭ সালে বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনা ও পরিচালনা নীতিমালা-২০১১ (সংশোধিত) এর বাস্তবায়নের জন্য কলেজটিকে কিছু শর্তারোপ করে। এটি পালনে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আইচি মেডিকেল কলেজকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার বিষয়ে চিঠি দেয়।

পরে এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মন্ত্রণালয়ের জারি করা সাময়িক ভর্তি স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করায়। কিন্তু ওই ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত হননি।

মাইগ্রেশন প্রক্রিয়ার এই অনিশ্চয়তার কারনে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত অনিশ্চয়তায় পড়েছে উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষার্থীদের নিশ্চিত ভবিষ্যতের আশায় অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশন দিতে কলেজ কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই বলে অনাপত্তিপত্র জারি করে। কিন্তু এ মাইগ্রেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করছে। মাইগ্রেশন সংক্রান্ত কাজের জন্যে বিভিন্ন ডকুমেন্টস চাইলে তা দিতে অপারগতা প্রকাশ বা গড়িমসি করছে। ফলে মাইগ্রেশন প্রক্রিয়ায় প্রচন্ড কালক্ষেপণ হচ্ছে। তাছাড়া হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের হোস্টেল ছাড়াতে বিভিন্ন ফন্দি করেন। কলেজ কর্তৃপক্ষের অবহেলায় এখন আমাদের শিক্ষাজীবনের অনেকখানি সময় নষ্ট হয়ে গেছে। মানহীন কোন মেডিকেল কলেজে পড়াশুনা করে মানুষের জীবন নিয়ে খেলার ইচ্ছা আমাদের নেই। আমরা সকলেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের ভবিষ্যতে ভালোমানের ডাক্তার হওয়ার জন্য নিয়মিত অধ্যয়ন করা জরুরি। এমতাবস্থায় আমাদের দ্রুত মাইগ্রেশন না করলে অনেক শিক্ষার্থীর অকালে ঝড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়য়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করে ১৫০ শিক্ষার্থীর শিক্ষাজীবন বাঁচাতে দ্রুত মাইগ্রেশন প্রক্রিয়া শেষ করার আহ্বান জানান শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা