প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৬ পিএম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুস সামাদকে ওএসডি করা হয়েছে। একইসঙ্গে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো: আলমগীর কবির।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এর আগে গত ২৭ আগস্ট থেকে ডিজি মো. আবদুস সামাদের অপসারণের দাবিতে আন্দোলন করছিলেন অধিদপ্তরের পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী। আন্দোলনকারীদের দাবি, গত জুলাই মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদানের পর থেকেই মো. আবদুস সামাদের কর্তৃত্ববাদী আচরণ ও বিতর্কিত কর্মকাণ্ডে অধিদফতরের সম্মানহানি হচ্ছে।