× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা, আহত ১৭

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৪ পিএম

আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সাইন্স ল্যাবরেটরি এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঢাকা কলেজের মশিউর রহমান, আব্দুল্লাহ, তৌহিদুর রহমান তানভীর, বাদল, সামির, তাহমিদ সালেহ, আব্দুল্লাহ, আরিফ, শামীম, বখতিয়ার, মো. শামীম, নিশাত, হুজাইফা, মো. ইয়াসিন। আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব, মুসা এবং আব্দুল্লাহ। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, আজকে ঢাকা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বের হলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের ঢাকা কলেজের ভেতরে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়, পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

অপরদিকে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে এসে ভাঙচুর করে ও আমাদের আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এখনও অনেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি। চিকিৎসক জানিয়েছেন ইট পাটকেল ও কিল ঘুষির আঘাতে আহত হয়েছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা