× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে বিলুপ্ত হলো গণরুম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৬ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে আনুষ্ঠানিকভাবে সব আবাসিক হলে গণরুম বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এই সভা হয়। সভায় গণরুম বিলুপ্তির পাশাপাশি হলের গেমস রুমকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী ২২ তারিখ থেকে ক্লাস চালুর বিষয়ে আলোচনা করা হয় এবং এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রভোস্টদের নির্দেশনা দেওয়া হয়।

‘গণরুম’ বিশ্ববিদ্যালয় পরিসরে পরিচিত একটি শব্দ। আবাসিক হলগুলোতে চারজনের জন্য বরাদ্দকৃত একটি রুমে ২৮ থেকে ৩০ শিক্ষার্থী গাদাগাদি করে থাকতেন বলে এইধরনের রুমকে ‘গণরুম’ হিসেবে আখ্যা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি হলেই এমন রুম রয়েছে। ক্ষমতায় থাকা ছাত্রসংগঠন এইসব রুমের হর্তাকর্তা হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটকে পুঁজি করে রাজনৈতিক সুবিধা আদায়ে এই রুমগুলো গত একযুগ ধরে পরিচালনা করে আসছিল বাংলাদেশ ছাত্রলীগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা