× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে ক্লাস শুরু হতে পারে ২২ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৯ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শিক্ষকদের সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর এখনও শুরু হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস কার্যক্রম। তবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাবির শিক্ষা কার্যক্রম শুরু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী একাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রভোস্টরা এ সভায় অংশ নেন। 

মিটিংয়ে উপস্থিত থাকা একাধিক সূত্র জানায়, সভায় আলোচনার মাধ্যমে ২০ থেকে ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি আগামী একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আলোচনার পর সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিগগিরই শুরু করার বিষয়ে সবাই একমত হয়েছেন। ক্লাস শুরু হলেও পরীক্ষাগুলো আরেকটু সময় নিয়ে নেওয়া হতে পারে।

এ বিষয়ে একজন অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজকের সভায় ২০ থেকে ২২ তারিখের মধ্যে ক্লাস শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে সিন্ডিকেট মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ বলেন, ‘আজকের সভায় প্রাথমিক একটি সিদ্ধান্ত হয়েছে। ক্লাস শুরুর নির্দিষ্ট তারিখ আগামী সিন্ডিকেট সভায় জানানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা