× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষা পদ্ধতি সংস্কারে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-চীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৮ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৬ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

শিক্ষা পদ্ধতি সংস্কারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান। এ সময় তারা দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চীনের রাষ্ট্রদূত বলেন, উভয় দেশের লক্ষ্য শিক্ষাব্যবস্থা সংস্কারের মাধ্যমে মেধার উন্নয়ন ঘটানো। এ লক্ষ্যে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে।

চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও জানান চীনের রাষ্ট্রদূত। তিনি চীনা বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠেয় উচ্চশিক্ষা প্রদর্শনীতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী চীনা শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি সহজীকরণেও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা চান রাষ্ট্রদূত।

সাক্ষাতে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ চীনের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাব্যবস্থার প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণে আগ্রহের কথা জানান। পাশাপাশি কারিগরি শিক্ষার উন্নয়নে ‘লুবান কর্মশালা’র মাধ্যমে চীন সরকারের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা