× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার্তদের বিনামূল্যে ধানের চারা বিতরণে বীজ বপন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ২২:৪২ পিএম

বন্যার্তদের বিনামূল্যে ধানের চারা বিতরণে বীজ বপন শুরু

বন্যা পরবর্তী খাদ্য সংকট মোকাবিলা করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা আমন ধানের চারা বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাকৃবিতে শুরু হয়েছে বীজ বপনের কাজ। বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের গবেষণা মাঠের ১ একর জমিতে ২০০ কেজি বিনা ধান-১৭ জাতের ধানের বীজ বপন করা হয়। 

শিক্ষার্থীরা জানান, দেশে আকস্মিক বন্যায় দেশের প্রায় ১১টি জেলা তলিয়ে গেছে। ডুবে নষ্ট হয়েছে রোপা আমন ধানের বীজতলা এবং চারা। কিছুদিন পর বন্যার পানি নেমে গেলেও আবার চারা তৈরি করতে অন্তত এক মাসের মতো সময় লাগবে। এতে আমন ধান লাগানোর সময় পার হয়ে যাবে। আবার বন্যার কারণে চারা তৈরি করতে না পারলে কৃষকরা সমস্যায় পড়বেন। দেশে খাদ্য সংকটের কথা মাথায় রেখে আমরা বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান চারা দিয়ে সহায়তায় উদ্যোগ নিয়েছি। 

আব্দুল্লাহ আল মুন্না নামের এক শিক্ষার্থী বলেন বাকৃবিতে ৫ একর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ একর, চট্টগ্রামের হাট হাজারীতে ৪ একর এবং কুমিল্লা ও লক্ষীপুরে ২ একর জমিতে বীজ বপন করে ১০০০ কৃষককে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বীজ বপনের সময় কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান এবং কৌলিতত্ত্ব, উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. এবিএম আরিফ হাসান খান রবিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা