× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে নির্যাতনের দায়ে ইবি শিক্ষক কারাগারে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৯:৪৩ পিএম

ড. সঞ্জয় কুমার সরকার। ফাইল ফটো

ড. সঞ্জয় কুমার সরকার। ফাইল ফটো

যৌতুকের দাবিতে স্ত্রীর নির্যাতনের মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. সঞ্জয় কুমার সরকারকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভুক্তোভোগী জয়া সাহা জানান, তার স্বামী সঞ্জয় কুমার তাকে ‘যৌতুকের’ জন্য ‘মারধর’ করতেন।

অভিযোগকারী জয়া সাহা জানান, তার স্বামী সঞ্জয় কুমার তাকে ‘যৌতুকের’ জন্য ‘মারধর’ করতেন। পরে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সর্বশেষ ২০২৩ সালের ২৪ জুন তাকে বাবার বাড়িতে রেখে আসেন এবং ১০ লাখ টাকা দাবি করেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে মীমাংসার শর্তে অস্থায়ী জামিন নেন সঞ্জয় কুমার, কিন্তু মীমাংসা না করে আদালতে হাজিরা দিতে যান সঞ্জয়। সেখানে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

গত ৪ জুন একই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন এবং উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রার দপ্তরে লিখিত অভিযোগ দেন জয়া সাহা।

এর আগে ২০১৮ সালে সঞ্জয়ের বিরুদ্ধে তারই বিভাগের এক ছাত্রীকে নিপীড়ন ও হত্যার হুমকির অভিযোগ উঠেছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা