× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহত ছাত্রদের দেখতে ঢামেকে শিক্ষা উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ১৭:৪৩ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ১৭:৫৭ পিএম

আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢামেক হাসপাতালে যান শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ অন্যান্যরা। প্রবা ফটো

আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢামেক হাসপাতালে যান শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ অন্যান্যরা। প্রবা ফটো

সচিবালয় এলাকায় ছাত্রদের ওপর আনসার সদস্যদের হামলার ঘটনায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত এসব শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (২৬ আগস্ট) তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের দেখতে যান। এ সময় তিনি কোটা সংস্কার আন্দোলনের সময় আহতদেরও খোঁজখবর নেন এবং তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সরকার গুরুতর আহতদের নিবিড়ভাবে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে বিদেশি দাতারাও সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন।’

হাসপাতাল পরিদর্শনকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢামেকের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রবিবার রাতে সচিবালয় এলাকায় আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়। সোমবার বেলা আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতাল থেকে হাসনাত আব্দুল্লাহকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা