× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবল বিশ্বকাপ নিয়ে কুবিতে রম্য বিতর্ক

কুবি সংবাদদাতা

প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ০৭:২৩ এএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৮:৪৬ পিএম

কুবিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা। প্রবা ফটো

কুবিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা। প্রবা ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটি ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এক রম্য বিতর্কের আয়োজন করেছে। বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ বিশ্বাস করে, কাতার বিশ্বকাপে আমরাই সেরা’।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে রবিবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় এ রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়।

এতে সরকারি দলে ছিল ব্রাজিল এবং বিরোধী দলে ছিল আর্জেন্টিনা। ব্রাজিলের হয়ে অংশগ্রহণ করেন মো. হাবিবুর রহমান, মো. রাসেল মিঞা ও আহমদ উল্লাহ রাফি। আর আর্জেন্টিনার হয়ে অংশগ্রহণ করেন মো. তরিকুল ইসলাম, মো. মুসা ভুঁইয়া ও সাদিয়া আফরিন।

বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল নাঈম। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের প্রধান ড. মো. হাবিবুর রহমান, স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ফারিদ মুস্তাকিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা