× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের পদত্যাগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ২০:৫৯ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ২২:১৩ পিএম

ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষ ড. মো.আবুল কালাম আজাদ। ফাইল ফটো

ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষ ড. মো.আবুল কালাম আজাদ। ফাইল ফটো

ছাত্রীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষ ড. মো.আবুল কালাম আজাদ। গত সোমবার (১২ আগস্ট) কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করেছেন তিনি। তবে, তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। 

তবে বুধবার (১৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্রী আন্দোলন ঢাকা ইউমেন কলেজের ছাত্রীদের পক্ষে নুসরাত জাহান সাওদা, সায়মা আক্তার শ্যামা ও সুমাইয়া ফেরদৌস দিবা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের টানা আন্দোলনেই অধ্যক্ষ পদত্যাগ করেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই অধ্যক্ষ ড. মো.আবুল কালাম আজাদ কলেজে অনুপস্থিত ছিলেন। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রীদের টানা আন্দোলনে কলেজের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাও যোগ দেন।

এ বিষয়ে জানতে পদত্যাগ করা ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষ ড. মো.আবুল কালাম আজাদের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা