× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী কলেজের অধ্যক্ষের পদত্যাগ

রাজশাহী অফিস

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ২০:২২ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৪ ২০:৩৫ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল খালেক। প্রবা ফটো

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল খালেক। প্রবা ফটো

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল খালেক পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ক্রনিক লিভার ডিজিজ (সিএলডি) ও ডায়াবেটিসে ভুগছেন তিনি। নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক নিয়মিত ওষুধ খাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে কলেজ পরিচালনায় অত্যধিক মানসিক চাপ অনুভব করছেন। তাই তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করছেন।

তবে তিনি কলেজটির অর্থনীতি বিভাগের শ্রেণি শিক্ষক অথবা রাজশাহীর যেকোনো সরকারি কলেজে শিক্ষক হিসেবে পদায়নের অনুরোধ জানিয়েছেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার আগে রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে আব্দুল খালেকের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে রাজশাহী মহানগর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চলায়।

এ সময় ছাত্রলীগের সঙ্গে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আব্দুল খালেক। এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা তার ওপর ক্ষিপ্ত ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা