× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েটের ভিসি ও প্রোভিসির পদত্যাগ, ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

খুলনা অফিস

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১৮:২০ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১৮:৩০ পিএম

কুয়েট ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রোভিসি প্রফেসর ড. সোবহান মিয়া। ফাইল ফটো

কুয়েট ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রোভিসি প্রফেসর ড. সোবহান মিয়া। ফাইল ফটো

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রোভিসি প্রফেসর ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন।

সোমবার (১২ আগস্ট) তারা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। তার পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে এবং পূর্ণকালীন বা ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেন।

ড. মিহির রঞ্জন হালদার ২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন।

এ ছাড়া ডক্টর সোবহান মিয়া শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে প্রোভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি ২০২২ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদান করেন।

এদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রাজনৈতিক সভা-সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর রাজনৈতিক সংগঠন ও অঙ্গ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং কর্মকামড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে ছাত্রদেরও রাজনৈতিক সংগঠনে সম্পৃক্ততা ও কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যা সোমবার থেকে র্কাযকর হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা