× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেকৃবি ছাত্রলীগ নেতার রুমে শিক্ষক-কর্মকর্তার জীবনবৃত্তান্ত, অস্ত্র উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪ ২২:০৫ পিএম

এস এম মাসুদুর রহমান মিঠু। ফাইল ফটো

এস এম মাসুদুর রহমান মিঠু। ফাইল ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক ছাত্রলীগ সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠুর রুম থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত একাধিক শিক্ষক-কর্মকর্তার জীবনবৃত্তান্ত, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) রাত ১টার পর সাধারণ শিক্ষার্থীরা শেকৃবি ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ পদপ্রত্যাশী জামিউল আলম পরশ, আরিফুল আরিফ এবং রুদ্র নাথ টুটনের রুমে তল্লাশি চালায়। এসময় সাবেক সভাপতির রুম থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত একাধিক শিক্ষক এবং কর্মকর্তার সুপারিশকৃত জীবনবৃত্তান্ত, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়।

উদ্ধার করা সুপারিশকৃত জীবনবৃত্তান্তের শিক্ষকরা হলেন কৃষি অনুষদের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষিকা শামীম আরা সুমি, বোটানি বিভাগের শিক্ষিকা শারমিন আক্তার রানু, বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক মুন্সি মোহাম্মদ সুমন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডেভেলপমেন্ট এন্ড প্রোভার্টি স্টাডিজ বিভাগের শিক্ষক মো. হায়দার খান সুজন, ফাইন্সান এন্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষিকা সিরাজুম মুনিরা, এগ্রিকালচারাল ইকোনমিকস বিভাগের শিক্ষিকা ফাতেমা তুস সাদিয়া। আর কর্মকর্তারা হলেন উজ্জ্বল হোসেন এবং সাবেরী আনোয়ার। এছাড়াও চাকরি প্রত্যাশী আরও ডজনখানেক জীবনবৃত্তান্ত উদ্ধার হয়।  

এ ব্যাপারে জানতে চেয়ে একাধিকবার কল করা হলেও এস এম মাসুদুর রহমান মিঠুর ফোন বন্ধ পাওয়া যায়।

সাবেক ছাত্রলীগ সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠুর সুপারিশে কোন নিয়োগ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে সদ্য পদত্যাগ করা উপাচার্য শহীদুর রশিদ ভূইয়া বলেন, ‘না, দেইনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা