× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবি প্রক্টর ও ৫ হল প্রভোস্টের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪ ১৮:৩১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার (১০ আগস্ট) পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর, একজন সহকারী প্রক্টর ও ৫টি আবাসিক হলের প্রভোস্ট।

শনিবার (১০ আগস্ট) পদত্যাগের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম, সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ ও ৫টি হলের প্রভোস্ট পদত্যাগের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে অফিস বন্ধ থাকায় আমি কারো পদত্যাগপত্র এখনও হাতে পাইনি।’

পদত্যাগ করা প্রভোস্টরা হলেন- আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সৃজিত কুমার দত্ত, এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. উদিতি দাশ ও আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ নূরুল আজিম সিকদার।

শুক্রবার থেকে টানা দুই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী এবং প্রক্টরিয়াল বডিসহ হল প্রভোস্টদের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা