× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪ ১৭:২৯ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৪ ১৭:৫৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্পাস ও হলে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে ঢামেকের একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। 

বৈঠকে মোট ৫ দফা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্তগুলো হলো :

১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন।

২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সব শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করা।

৩. ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সব প্রকার ছাত্ররাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য এবং নতুনভাবে গঠিত কোনো ছাত্র সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

৪. ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে ও হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্ররাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার/প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে ক্যাম্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫. তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে স্মারক নম্বর : ৫৯.১৪.৪০০০.০২৫.২৬.০০০.২৪.২৪১৬ (৫) তারিখ: ১২/০৬/২০২৪ খ্রি. মোতাবেক একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ছাত্রদের ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসে অবস্থান, একাডেমিক ক্লাস ও ক্যাম্পাসে আগমন নিষিদ্ধকরণ সিদ্ধান্ত আজকের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়, যা আজ থেকেই হলে বলবৎযোগ্য।

বৈঠকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরীসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তবে ঢামেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার সেখানে উপস্থিত ছিলেন না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা