প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪ ১৪:৩০ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪ ১৫:৪৯ পিএম
নতুন শিক্ষা কারিকুলামের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।
শনিবার (১০ আগস্ট) দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, নতুন কারিকুলামের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে বিষয়টি সঠিক নয়। বগুড়ায় নতুন কারিকুলাম নিয়ে আগামীকাল (রবিবার) থেকে আমাদের চার দিনের একটি কর্মশালা ছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেটি স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন এই কারিকুলাম বাতিল হলে সরকারের নির্বাহী আদেশের প্রয়োজন। এনসিটিবি চাইলেও তা বাতিল করতে পারবে না।