× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবি প্রশাসনের পদত্যাগসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪ ১৬:৪২ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৪ ১৬:৪৯ পিএম

চবি প্রশাসনের পদত্যাগসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টদের পদত্যাগসহ ৫ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয়ক মুহাম্মদ রাসেল আহমেদ। এ সময় ৫ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো -

১. যাদের ছত্রছায়ায় ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংসভাবে হামলা চালিয়েছে, বোনদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসায় বোমা হামলা করার পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রক্টরিয়াল বডিকে, সাধারণ শিক্ষার্থীদের তাড়িয়ে দিয়ে ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডারদের আবাসিক হলে আশ্রয় দেওয়ায় সকল হল প্রভোস্টদের এবং এসকল বিষয়ে নিরব ভূমিকা পালন করায় ভিসি ও প্রো-ভিসি (একাডেমিক ও প্রশাসনিক) কে আজ দুপুর ১২টার মধ্যে পদত্যাগ করতে হবে।

২. নতুন প্রশাসন নিয়োগের ক্ষেত্রে চিহ্নিত দালাল (সন্ত্রাস ও স্বৈরাচারের সহযোগী, দুর্নীতিবাজ, অবৈধ উপায়ে নিয়োগকৃত) দের পদায়ন করা যাবে না। এক্ষেত্রে আমাদের মতামতের ভিত্তিতে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। গত দুই বছরে অবৈধ উপায়ে নিয়োগকৃত (অস্থায়ী) সকল নিয়োগ বাতিল করতে হবে।

৩. দ্রুত হল খুলে দিয়ে ন্যায্যতার ভিত্তিতে সিট বারাদ্দ দিতে হবে। সেক্ষেত্রে নতুন করে অনলাইনে ফরম দিতে হবে। পূর্বের সংগৃহীত ফরম বাতিল বলে গণ্য হবে।

৪. অছাত্র, চিহ্নিত সন্ত্রাসীরা (তাদের তালিকা আমাদের নিকট সংগৃহত আছে) আবাসিক হলে থাকতে পারবে না।

৫. নতুন প্রশাসনকে আগামী ৪ মাসের মধ্যে চাকসু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল দাবী শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন প্রশাসনের কাছে উত্থাপন করা হবে বলেও ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলন শেষে চাকসু ভবন থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা