× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণের চেষ্টা!

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ২০:৩৯ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ২১:২৭ পিএম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণের চেষ্টা!

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) নাম পরিবর্তনের চেষ্টা করেছেন কিছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের নামফলকের ওপর সাদা কাপড় টানিয়ে দিয়েছেন তারা। সেখানে লাল কালিতে লেখা হয়েছে ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। তবে স্থান সংকুলান না হওয়ায় ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ পর্যন্ত পড়া যাচ্ছে।

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে রাত তিনটার দিকে ওই ব্যানার টানানো হয়। পাশাপাশি গুগল ম্যাপেও নাম পরিবর্তন করে দেন শিক্ষার্থীরা। এর আগে সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থাকা সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘স্বৈরাচারীর মায়ের নামে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে না। তাই রাতেই আমারা কাপড়ে বিশ্ববিদ্যালয়ের নতুন নাম লিখে দিলাম। আশা করি, এই নামেই দেশসহ বিশ্ববাসীর কাছে সুনামের সঙ্গে পরিচিত হয়ে উঠবে আমার প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়।’

অন্যদিকে সামাজিকমাধ্যমে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের নামকরণের দাবি তুলে ধরছেন শিক্ষার্থীরা। তার মধ্যে একজন ব্যবস্থাপনা বিভাগের শাকিল খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার বিশ্ববিদ্যালয়ের নাম ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এসএম ইউসুফ আলী বলেন, ‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে কি না এই ব্যাপারে কিছু জানি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা