× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে প্রক্টরকে জানানোর আহ্বান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ২০:১০ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৪ ২০:৪৫ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোনো শিক্ষার্থী আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার হলে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বানও জানানো হয়েছে।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত নানা ধরণের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

এ প্রক্রিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে তা প্রক্টর/সহকারী প্রক্টরকে অবহিত করার জন্য বলা হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিকমাধ্যম ফেসবুক পেজ ও গ্রুপে বিজ্ঞপ্তি প্রচার করা হলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অভিযোগ করে লেখেন, ‘কী লাভ, প্রক্টর তো ফোনই রিসিভ করে না’।

প্রশাসনের সহযোগিতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করব যেনো কোনো শিক্ষার্থী হয়রানির শিকার না হয়, কেউ মিথ্যা মামলায় হয়রানি হলে যেনো আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা সহযোগিতা করব। কারও নামে মিথ্যা মামলা বা আটক হলে ফোন দিলে সহযোগিতা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা