× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘প্রজেক্ট শো’ অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১৬:৩৯ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৭:০৯ পিএম

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘প্রজেক্ট শো’

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘প্রজেক্ট শো’

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের উদ্যোগে ‘ক্যাপ্সটন প্রজেক্ট শো’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানুষের বাস্তবিক জীবনের নানা সমস্যা সমাধানের জন্য বাস্তবায়নযোগ্য নতুন প্রজেক্ট এবং তা বাস্তবায়নের কৌশল উপস্থাপন করেন।

দেশের শিল্প খাতের তিনজন বিশেষজ্ঞ এবং দুজন অভিজ্ঞ শিক্ষকের বিচার থেকে সেরা উদ্ভাবনী দলকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। সেরা উদ্ভাবনী দল সড়কের স্পিড ব্রেকার থেকে যানবাহনের যে জ্বালানি খরচ হয়, তা থেকে রূপান্তরের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি পাওয়ার উপায় বের করে দেখান।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এসব নতুন উদ্ভাবন আগামী দিনে দেশের নানা সংকট মোকাবিলায় বাস্তবিকভাবে কাজে আসবে। সেই সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেন বেশি বেশি এমন প্রজেক্টের আয়োজন করতে পারে, সেজন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দের নিশ্চয়তা দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. রাইয়ান খান বক্তব্য রাখেন। এছাড়া  উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হক মামুনসহ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও  ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা