× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভসহ ১২ জন পুলিশ হেফাজতে

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১৫:৪৮ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৪ ১৫:৫৬ পিএম

নিরাপত্তার স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভসহ ১২ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রবা ফটো

নিরাপত্তার স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভসহ ১২ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রবা ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচিতে অংশ নিতে আসার পথে সমন্বয়ক সুজয় শুভসহ ১২ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে কর্মসূচির প্রস্তুতি নেওয়ার সময় তাদের বন্দর থানায় নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি ক্যাম্পাস ঘি‌রে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, তাদের টেনেহিঁচড়ে নিয়ে গেছে পুলিশ। আটক হওয়া শিক্ষার্থীরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ভূমিকা সরকার, সজিব, সিবাত আহমেদ, সুজন, তমালসহ  অন্যান্যরা।

নিরাপত্তার দিক বিবেচনা করে ১২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন এয়ার‌পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। ওসি বলেন, সারা দেশে সভা সমাবেশ বন্ধ। আজকে বিশ্ববিদ্যালয়ের সামনে একটি কর্মসূচি ছিল। আমাদের কাছে সংবাদ আছে বাধা-বিপত্তি আসতে পারে। যেহেতু তারা ছাত্র। তাদের নিরাপত্তার স্বার্থ বিবেচনা করেই এদের মধ্য থেকে ১২ জনকে যারা সমন্বয়কের দায়িত্বে আছেন তাদের আমরা হেফাজতে রেখেছি। পরবর্তীতে এদের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের কমিটি না থাকলেও ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে কারণে তাদের অবস্থান বলে জানান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা