× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ আগস্ট থেকে শুরু গুচ্ছের ফল পুনর্নিরীক্ষণের আবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২ ১৫:৩৭ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২২ ১৬:১৪ পিএম

ভর্তি পরীক্ষার একটি কেন্দ্রের ফাইল ছবি

ভর্তি পরীক্ষার একটি কেন্দ্রের ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট থেকে। 

ওইদিনই শেষ হবে বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা। এরপরই শুরু হবে এ কার্যক্রম। এজন্য ২ হাজার টাকা ফি দিতে হবে পরীক্ষার্থীদের। 

শুক্রবার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক।

তিনি জানান,  শিক্ষার্থীদের  যদি মনে হয় তাদের ফলাফলে অসংগতি রয়েছে। তাহলে তারা ফল চ্যালেঞ্জের সুযোগ পাবে। 

চ্যালেঞ্জ করার পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে সে আবেদন ফি অর্থাৎ ২ হাজার টাকা ফেরত পাবে বলেও জানান তিনি। 

গত ৩০ জুলাই দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা