× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেতন নিলে ব্যবস্থা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১৯:৪৭ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৪ ২০:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থীর কাছ থেকে মাসিক বেতন নিলে ওই প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রবিবার (২৮ জুলাই) প্রকাশিত মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকারি অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন দাবি করবে না। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অনেক প্রতিষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেওয়া হয় উল্লেখ করে তিনি নির্দেশনায় বলেন, ‘মাউশিতে আসা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবকরা অবহিত করেন যে নীতিমালায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ থাকলেও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান তা মানছে না। ফলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

এর আগে ২০১৫ সালে প্রণীত বৃত্তি নীতিমালায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে বলে বলা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা