× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টা-ধাওয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৪ ১২:০৭ পিএম

কোটা সংস্কারের দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। প্রবা ফটো

কোটা সংস্কারের দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। প্রবা ফটো

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে ক্যাম্পাসের ভেতরেও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধের করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশও বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান নেয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে আবার সড়ক অবরোধ করে। 

মেরুল বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ আছে। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।

এদিকে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধের জন্য তাদের ক্যাম্পাসে জড়ো হচ্ছে বলে জানা গেছে। 

দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউনকে’ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে গতকাল রাতেই মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন আনসার সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা