বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪ ১৫:০৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪ ২০:৫৬ পিএম
হল না ছাড়ার পাল্টা ঘোষণা দিয়ে হল প্রভোস্টের অফিস কক্ষে তালা দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। প্রবা ফটো
হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীরা হল প্রভোস্ট এবং কয়েকজন হাউজ টিউটরকে অফিস কক্ষে তালা মেরে অবরুদ্ধ করে রেখেছেন। বুধবার (১৭ জুলাই) দুপুর সোয়া দুটার দিকে প্রভোস্টের অফিস কক্ষে তালা দেয় ছাত্রীরা।
বুধবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের বিকাল ৪টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয় জবি প্রশাসন।
এ নির্দেশের পরপরই আবাসিক ছাত্রীরা প্রভোস্টের অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় হল না ছাড়ার পাল্টা ঘোষণা দেন তারা। দুপুর সোয়া ২টার দিকে প্রভোস্টের অফিস কক্ষে তালা দেন। প্রভোস্টসহ কয়েকজন হাউজ টিউটর সেখানে অবরুদ্ধ রয়েছেন।

ছাত্রীরা বলছেন, প্রশাসনের হল ছাড়ার এই নির্দেশনা তারা মানবেন না। প্রশাসনের হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করে লিখিত বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।
ছাত্রীরা বলছেন, প্রশাসনের হল ছাড়ার এই নির্দেশনা তারা মানবেন না। প্রশাসনের হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করে লিখিত বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।
হল সূত্রে জানা গেছে, সিন্ডিকেট সভা শেষে হল ত্যাগের নির্দেশনার পরই হলের প্রতিটি ফ্লোরে হাউজ টিউটর এবং সহকারী হাউজ টিউটররা গিয়ে ছাত্রীদের বিকাল ৪টার মধ্যে হল ছাড়তে বলেন। ছাত্রীরা প্রতিবাদ জানালে, হলের ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। হল না ছাড়লে হলে পানি, গ্যাস ও বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় শিক্ষার্থীদের।
আবাসিক ছাত্রী আফসানা হক রিমি বলেন, কর্মবিরতিতে থাকা শিক্ষকরা এসি রুমে বসে আমাদের হল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা হলেই অবস্থান করব। আমাদের নিরাপত্তা প্রশাসনের নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে কথা বলতে হল প্রভোস্ট অধ্যালক দীপিকা রানী সরকারকে বারবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।