× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হল না ছাড়ার ঘোষণা জবির সাধারণ ছাত্রীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪ ১৪:৩১ পিএম

প্রশাসনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

প্রশাসনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত গ্রহণ শেষে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। সেই সঙ্গে একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীদের বিকাল ৪টার মধ্যে হল ছাড়ারও নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে এই ঘোষণার পর হলের সাধারণ শিক্ষার্থীরা হল না ছাড়ার পাল্টা ঘোষণা দিয়েছেন। এই দাবিতে হল প্রভোস্ট অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্রীরা।

বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে হল ত্যাগ করার নির্দেশের পরপরই শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা হল প্রভোস্টের অফিসের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও বিক্ষোভ করছেন ছাত্রীরা।

আবাসিক ছাত্রীরা বলছেন, সর্বাত্মক কর্মবিরতিতে থাকা শিক্ষকরা এসি রুমে বসে আমাদের হল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে না। প্রশাসনের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এই আদেশ প্রত্যাহার সহ ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

হলের আবাসিক ছাত্রী আফসানা হক রিমি, কর্মবিরতিতে থাকা শিক্ষকরা এসি রুমে বসে আমাদের হল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে না। আমরা হলেই অবস্থান করব। আমাদের নিরাপত্তা প্রশাসনের নিশ্চিত করতে হবে।

হল সূত্রে জানা গেছে, সিন্ডিকেট সভা শেষে হল ত্যাগের নির্দেশনার পরই হলের প্রতিটি ফ্লোরে হাউজ টিউটর এবং সহকারী হাউজ টিউটররা গিয়ে ছাত্রীদের বিকাল ৪টার মধ্যে হল ছাড়তে বলেন। ছাত্রীরা প্রতিবাদ জানালে, হলের ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

হল না ছাড়লে হলে পানি, গ্যাস ও বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুশিয়ারি দেওয়া হয় শিক্ষার্থীদের।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকারকে এখাধিক বার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেন নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা