× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা আন্দোলনে হামলাকারীদের বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের, ফেসবুকে ‘ঝড়’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১১:৫২ এএম

আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১১:৫৭ এএম

কোটা আন্দোলনে হামলাকারীদের বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের, ফেসবুকে ‘ঝড়’

কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বয়কটের ডাক দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগ ও ব্যাচে হামলাকারীদের সহপাঠী শিক্ষার্থীরা সমাজমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ বয়কটের ডাক দিচ্ছে। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এ বয়কট অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত  হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিন্যান্স বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, মনোবিজ্ঞান বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণিবিজ্ঞান বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রসায়ন বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, ইতিহাস বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, লোক প্রশাসন বিভাগ, আইন বিভাগ, বাংলা বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমাজমাধ্যমে পোস্ট দিয়ে এ বয়কটের ডাক দেয়।

নিজ নিজ বিভাগ ও ব্যাচের নাম উল্লেখ করে শিক্ষার্থীরা ফেসবুকে লিখছে, কোনো ব্যাচমেট যদি আজকে বা ভবিষ্যতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাইবোনদের ওপর আক্রমণের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করব এবং আমাদের সঙ্গে কোনো ক্লাস বা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। তাকে ব্যাচ থেকে সামগ্রিকভাবে বয়কট করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা