× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনকারীদের ওপর হামলা, ছাত্রীসহ আহত শতাধিক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১৭:৫৪ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৮:৪২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ছাত্রীরাও। চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে ভিড় দেখা যায় আহতদের

সোমবার (১৫ জুলাই) সরেজমিনে দেখা যায়, বেলা ৩টার দিকে কোটাবিরোধী আন্দোলনকারীদের একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার দিকে এলে হলের ভেতরে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়া হয়। প্রায় আধা ঘণ্টা চলে এই ধাওয়া-পাল্টাধাওয়া। উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এ ঘটনার কিছু সময় পর ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রবেশ করেন। যোগ দেন ঢাকা কলেজসহ ছাত্রলীগের আরও ইউনিটের নেতাকর্মীরা। এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চালিয়ে যায়। এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা সহায়তা চাইলে টিএসসি থেকে একটি দল সেদিকে যাওয়ার চেষ্টা করে। মল চত্বরে তাদের বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। প্রবা ফটো

বেলা সাড়ে ৩টার দিকে মল চত্বরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টাধাওয়া ও ইট- পাটকেল নিক্ষেপের একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনের জায়গা থেকে পিছু হটেন। তাদের একদল ফুলার রোড হয়ে এবং আরেক দল স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তা দিয়ে নীলক্ষেতের দিকে সরে যান। অপরদিকে বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চালিয়ে আসা শিক্ষার্থীরাও বিকাল ৪টার দিকে পিছু হটেন।

আন্দোলন সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ‘ছাত্রলীগের হামলায় আমাদের এখন পর্যন্ত ৫০ জন মেয়ে আহত, সবমিলিয়ে আজকে ঢাবিতে ১৫০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এই হামলার জবাবে আমরা আজকেই ঢাবিতে মিছিল করব।’

এ অভিযোগের বিষয়ে ছাত্রলীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা